Main Menu

অভিনেতা ফরিদ আলী আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট অভিনেতা ও মুক্তিযোদ্ধা ফরিদ আলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেল ৪টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক ‘একতলা দোতলা’র অভিনয় শিল্পী ও তৃতীয় নাটক ‘নবজন্ম’র রচিয়তা ছিলেন ফরিদ আলী। তাকে মূলত হাস্য-রসাত্মক চরিত্রে দেখেছেন দর্শক।

শহীদুল আমীনের লেখা মঞ্চ নাটক ‘কনে দেখা’র মাধ্যমে ফরিদ আলীর অভিনয় শুরু। ১৯৬২ সালে ওই নাটকে তাকে নারী চরিত্রে দেখা যায়। মুনীর চৌধুরীর লেখা ‘একতলা দোতলা’ নাটকে অভিনয়ের মাধ্যমে ১৯৬৪ সালে টিভিতে অভিষেক হয় তার। ১৯৬৬ সালে আমজাদ হোসেনের ‘ধারাপাত’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন ফরিদ আলী।

Share





Related News

Comments are Closed