Main Menu

সিলেট নগরীর একটি পরিবারে খুনের মিছিল

বিশেষ প্রতিনিধি : সিলেট নগরীর একটি পরিবারে খুনের মিছিলে যোগ হয়েছে আরো একজন। শনিবার (২০আগস্ট) রাত পর্যন্ত গত কয়েকবছরে পর পর একই পরিবারে খুন হয়েছেন ৩ সহোদর ও তাদের এক ছেলে। সন্ত্রাসীদের হামলায় পঙ্গুত্ব বরন করেছে পরিবারের আরেক ছেলে। সম্পত্তি দখল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পর পর এ খুনের ঘটনা ঘটে। সর্বশেষ শনিবার রাতে খুন হয়েছেন পরিবারের অন্যতম কর্তাব্যক্তি শেখ তাজুল ইসলাম ওরফে তাজুল।
সিলেট নগরীর শেখঘাটের খুলিয়াপাড়াস্থ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সংরক্ষিত সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী শেখ ত্জাুল ইসলাম। কিছুদিন পূর্বে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন। একটি খুনের মামলায় ষড়যন্ত্রমূলক আসামী করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। শনিবার রাতে শেখ তাজুল ইসলাম বন্দরবাজার থেকে নিজ বাসায় যাওয়ার পথে খুন হন। রাত সাড়ে ১০টায় নগরীর শেখঘাটস্থ গরমদেওয়ান মাজারের সামনে পৌছামাত্র মোটর সাইকেল আরোহী একদল সন্ত্রাসী তার চোখে মরিচের গুড়ো ছিটিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হলে রাত ১১টায় তার মৃত্যু ঘটে। ঘটনার পর কোতোয়ালী পলিশ অভিযান চালিয়ে শেখঘাট-খুলিয়াপাড়া এলাকার ত্রাস গুলজার ও তার বাহিনীর ৪ সদস্যকে আটক করে।

স্ত্রী শাহানা বেগম শানুর সাথে নিহত তাজুল ইসলাম।
স্ত্রী শাহানা বেগম শানুর সাথে নিহত তাজুল ইসলাম।

এর দু’বছর আগে ওই সন্ত্রাসীরা তাজুল ইসলামের ছেলে কলেজছাত্র সোহান ইসলামকে একই স্থানে কুপিয়ে খুন করে। পরে তার অপর ছেলেকে গুরুতর জখম করে অন্ধ করে দেয়। এর আগে এলাকার সন্ত্রাসীরা তাজুল ইসলামের আরো দুই ভাইকে খুন করে। এ নিয়ে সাবেক কাউন্সিলর শানুর পরিবারে খুনের সংখ্যা দাঁড়িয়েছে চার-এ।
অভিযোগ পাওয়া গেছে শেখঘাট এলাকার ত্রাস গুলজার ও হাফিজ বাহিনী দখলবাজিসহ আধিপত্য বিস্তারের লক্ষ্যে একের পর এক তাজুল পরিবারের ওই চারজনকে খুন করে।

Share





Related News

Comments are Closed