কুলাউড়ায় ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখলা এলাকায় ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত যুবক (২০) মারা গেছে।
শনিবার দুপুর ১২টায় সিলেটগামী সুরমা মেইল ট্রেন থেকে ছিটকে পড়ে ঐ যুবকের মৃত্যু হয়। তার পরনে ছিলো লাল-সাদা টি-শার্ট, জিন্স প্যান্ট।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ জানায়, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেন থেকে ছিঁটকে চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুলাউড়া রেলওয়ে থানার ওসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে বোমা মেশিন ধ্বংস (Previous News)
(Next News) এবার ‘কিরণমালা’ কেড়ে নিল ভাই-বোনের প্রাণ »
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed