এবার ‘কিরণমালা’ কেড়ে নিল ভাই-বোনের প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক : বাড়ির সবাই ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় কিরণমালা দেখায় মগ্ন আর সেই ফাঁকে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।
নিহতরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আসাদুর রহমান আসাদ (৬) ও মনিরা খাতুন (৪)।
আসাদ একই উপজেলার আবদুস সবুর মোল্লার ছেলে এবং মনিরা সবুরের ভাই মোমিন মোল্লার মেয়ে। তারা চাচাতো ভাই-বোন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ওসি এনামুল হক জানান, শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তারা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে গ্রামবাসী উদ্ধার করে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার হবিগঞ্জে কিরণমালা দেখা নিয়ে সংঘর্ষে প্রায় শতাধিক ব্যক্তি আহত হন।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed