Main Menu

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে বোমা মেশিন ধ্বংস

জৈন্তাপুর প্রতিনিধি: পরিবেশ ধ্বংস করে বোমা মেশিনে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জাফলংয়ের পিয়াইন নদীতে এ অভিযান চালানো হয়।
এসময় টাস্কফোর্সের অভিযানকারী দলের কাছে পরিবেশ বিধ্বংসী ‘বোমা মেশিন’ দিয়ে ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের দৃশ্য ধরা পড়ে। পরে ২টি বোমা মেশিন জব্দ করে আগুন দিয়ে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
আগুন দিয়ে ধ্বংস করা বোমা মেশিন দুটির মূল্য ৮ লক্ষ টাকা বলে দাবি করেছেন ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অতিরিক্ত পরিচালক এ এস এম লুৎফুল করিম।
অভিযানে সিলেটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ নূরুল হুদা, সহকারী কমিশনার(ভূমি) গোয়াইনঘাট আশ্রাফ আহমেদ রাসেল, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক পারভেজ আহমেদ, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুর রশিদ সহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন জানান- জাফলং এলাকাকে বোমা মেশিন মুক্ত করতে আমাদের এই অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কোন ব্যক্তি যদি বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের পায়তারা করে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ভাবে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed