Main Menu

কানাইঘাটে পুলিশী অভিযানে ১৭ জন গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় পুলিশী অভিযানে ১৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে পৃথক অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন এলাকায় ব্লক রেইড দিয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সুজ্ঞান চাকমা, সিলেট উত্তর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসনাত, জকিগঞ্জ সার্কেলের এএসপি জ্যোর্তিময় তালুকদার ও কানাইঘাট থানার ওসি (তদন্ত) কামাল হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জিআর মামলার ৫ জন, সাজাপ্রাপ্ত ১জন, মাদকদ্রব্য মামলায় ৩ জন, জুয়া আইনের মামলায় ৪ জন, নিয়মিত মামলায় ২ জন, ১৫১ ফৌ:কা:বি: আইনে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।

Share





Related News

Comments are Closed