Main Menu

সিলেট সীমান্তে বাংলাদেশি যুবককে ফিরিয়ে দিল বিএসএফ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার সীমান্তে এক বাংলাদেশি যুবককে ফিরিয়ে দিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ। শুক্রবার রাতে বিজিবি ৫২ ব্যাটালিয়ন নয়াগ্রাম বিওপি’র দায়িত্বশীলদের কাছে বাংলাদেশী যুবক রিপন চন্দ্র মজুমদারকে (২৬) হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজার থানা পুলিশের মাধ্যমে শনিবার সকাল ১১টায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। রিপন কুমিল্লা জেলার দেবিদার থানার ফাতেহাবাদ এলাকার বিমল চন্দ্র মজুমদারের পুত্র।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বিএসএফ ১৩৩ ব্যাটালিয়নের টহল দল গত ২৫ জুলাই ভারতের অভ্যন্তরে পেয়ে যুবক রিপন চন্দ্র মজুমদারকে আটক করে। পরে বিএসএফ আটকের বিষয়টি বিজিবি ৫২ ব্যাটালিয়নকে অবহিত করে। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল মো. নিয়ামুল কবির বিএসএফ ১৩৩ ব্যাটালিয়নের অধিনায়কের সাথে আলোচনা করলে শুক্রবার নয়াগ্রাম বিওপি’র ১৩৬৩/৭ সীমান্ত পিলার এলাকায় তাকে হস্তান্তর করে বিএসএফ।
শনিবার বিজিবি ৫২ ব্যাটালিয়ন নয়াগ্রাম বিওপিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ব্যাটালিয়নের সহকারি পরিচালক হারুন অর রশিদ, বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে বিয়ানীবাজার থানা পুলিশের মাধ্যমে রিপনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Share





Related News

Comments are Closed