এনইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সভা
বিশেষ প্রতিনিধি: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সভা ১৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় ট্রাস্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভাইস চ্যান্সেলর জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য, আলোকিত ব্যক্তিত্ব প্রফেসর ড. আতফুল হাই শিবলী-কে নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ লাভ করায় বোর্ড অব ট্রাস্টিজ-এর পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রফেসর ড. আতফুল হাই শিবলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী-কে ধন্যবাদ জানান।
সভায় উপস্থিত ট্রাস্টি বৃন্দ এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী তাদের বক্তব্যে বলেন শিক্ষা ও শিক্ষা প্রশাসনের ক্ষেত্রে চৌকস ব্যক্তিত্ব ও প্রবীন শিক্ষাবিদ প্রফেসর ড. আতফুল হাই শিবলী নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ ভিসি হিসাবে যোগদান এনইইউবি এর ইতিহাসে এক নবদিগন্তের সূচনা হল এবং সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে উচ্চ শিক্ষা প্রসারে বলিষ্ট ভূমিকা পালন করবে এবং নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দেশের একটি অন্যতম বিদ্যাপীঠ হিসেবে সুনাম ও সুখ্যাতি ছড়াবে। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও মান সম্মত শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী সিদ্ধান্ত গৃহীত হয় এবং পূর্ববর্তী সভাসমূহের সিদ্ধান্তগুলোর অগ্রগতি এবং স্থায়ী ক্যাম্পাসের কাজের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত সকলেই স্থায়ী ক্যাম্পাসের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী উপস্থিত বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দকে ইউনিভার্সিটির সকল ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed