বাহুবলে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: বাহুবলে নিখোঁজের ৩দিন পর সুলতানা আক্তার (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের আফজল মিয়ার কন্যা সুলতানা আক্তার মঙ্গলবার দুপুরে কেরোসিন তেল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে উপজেলা সদর সংলগ্ন হামিদনগর বাজারে যায়। দীর্ঘ সময় পার হওয়ার পরও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান না পেয়ে ওইদিনই উপজেলা সদরসহ আশপাশের এলাকায় মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।
তাতেও কোনও সাড়া না পেয়ে সুলতানার বাবা আফজল মিয়া ওইদিন রাতে বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে সুলতানা নিখোঁজের চারদিনের মাথায় শুক্রবার সকালে স্থানীয় লোকজন উপজেলা সদর সংলগ্ন হামিদনগর ও উত্তরসুর গ্রামের মাঝামাঝি বিল্লাল মিয়ার ধান ক্ষেতে তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় উপস্থিত জনতা পুলিশের নিরবতার জন্য ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন এবং নিহত শিশুর পরিবারের দাবি, থানায় নিখোঁজের বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার পর পুলিশ কোনও পদক্ষেপই নেয়নি। তবে শিশুটিকে হত্যার ঘটনায় নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ আনেনি তার পরিবার।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, নিখোঁজ সংবাদটি পাওয়ার পর এএসআই জহির শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। আজ শুক্রবার স্থানীয় ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।
উল্লেখ্য এ বছরের ১২ ফেব্রুয়ারী একই উপজেলার সুন্দ্রাটি গ্রামে নিখোজের ৫দিন পর চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশ বিদেশে ব্যাপক তোলপাড় হয়েছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed