ছাতকে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ভাইয়ের সাথে টাকার লেনদেন নিয়ে দিনদুপুরে ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যার চেষ্টা চালায় স্ত্রী রেহেনা। পরে আহত স্বামী গোলাম আলীকে মূমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্ত্রী রেহেনা পালিয়ে গেছে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার কালারুকা-খালপার গ্রামের মৃত আফিজ আলীর পুত্র গোলাম আলী (৩৫) কে স্ত্রী রেহেনা বেগম (৩০) ধারালো দা দিয়ে জবাই করার অপচেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। ৩ ঘন্টা অস্ত্রোপাচারের পর চিকিৎসকরা জানান ধারালো দায়ের আঘাতে তার গলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ন শিরা-উপশিরা কেটে গেছে।
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা গোলাম আলী প্রায় ১২ বছর পূর্বে রেহেনাকে বিয়ে করেন। কিন্তু তাদের একযূগ ঘর সংসারের মধ্যে কোন সন্তানাদি না থাকায় এমনিতেই তাদের মধ্যে কলহের ঘটনা প্রায় নিত্য-নৈমিত্তিক হয়ে উঠে। এরপর রেহেনার ভাই গোলাম আলীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আর দেয়নি। এনিয়ে ১৪ আগষ্ট স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই অবশেষে স্বামীকে হত্যার প্রচেষ্টা চালায় রেহেনা। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed