Main Menu

ছাতকে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক সদর ইউনিয়নের চাইরচিরা গ্রামে গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণীর এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম রুবী বেগম (১৪)। সে গ্রামের কালন শাহর মেয়ে। তবে আতœহত্যার কোন কারন জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় প্রতাপপুর দাখিল মাদরাসার অষ্টম শ্রেনীর ছাত্রী রুবি প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। বুধবার ভোরে পরিবারের লোকজন তাকে ঘরের তীরের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। তবে প্রেমঘটিত বিষয়ে এঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed