Main Menu

তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ী বাবুল গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত বাবুল মিয়া (২৮) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মৃত বারেক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের বাদাম পট্রিতে ইয়াবা বিক্রয় কালে বাদাঘাট পুলিশ ক্যাম্পের এএসআই ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ শনিবার দিবাগত রাত পৌণে ২টার দিকে বাবুলকে আটক করে। এ সময় বাবুলের দেহ তল্লাশী করে তার নিকট থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে বাবুল বিগত কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নির্ব্রিগ্নে ইয়াবা, হেরোইন , ও ভারতীয় মদ-গাঁজার ব্যবসা করে আসছিলো। ইতিপুর্বে সে গাঁজা সহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৬ মাস জেল হাজতে ছিল।
তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, এ ব্যাপারে এএসআই ফরহাদ আলী বাদী হয়ে বাবুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed