নিউইয়র্কে গুলিতে নিহত দু’জনের বাড়িই সিলেটে
বৈশাখী নিউজ ডেস্ক: নিউইয়র্কের কুইন্স পার্কে দুর্বৃক্তদেও গুলিতে নিহত দু’জনের বাড়ি সিলেট ও হবিগঞ্জ জেলায়।
নিহতদের মধ্যে মাওলানা আলাউদ্দিন আকনজির বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। তিনি পাঁচ বছর আগে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে যান।
জানা যায়, তিন সন্তানের জনক তিনি। এদের মধ্যে বড় ছেলের বিয়ে উপলক্ষে আগামী সপ্তাহে তার দেশে আসার কথা ছিল।
এ ঘটনা জানার পর থেকে চুনারুঘাটে ইমামের নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলাউদ্দিন আকনজি হবিগঞ্জের বিশিষ্ট সুন্নী আলেম হিসেবে পরিচিত ছিলেন। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়িতে ৯০ বছর বয়সী বৃদ্ধা মা ও ৭ ভাই রয়েছেন। ২০১১ সালে তিনি স্বপরিবারে যুক্তরাষ্ট্রে যান।
নিহতের ভাই হবিগঞ্জ শহরের চাঁন মিয়া মসজিদের ইমাম নাছির উদ্দিন আকনজি বাংলাদেশ সরকারের কাছে এ হত্যাকান্ডের সঠিক তদন্ত ও বিচারের দাবি জানান।
নিহত অপর ব্যাক্তির নাম তেরাউদ্দিন। তিনি মাওলানা আলাউদ্দিন আকনজির পাশের বাসাতেই থাকতেন।
জানা যায়, তেরাউদ্দিনের বাড়ী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা গ্রামে। তবে সেখানে পরিবারের আর কেউ থাকেন না।
তার এক আত্মীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, সাড়ে চার বছর আগে নিউ ইয়র্কে যান তেরাউদ্দিন। তার ছেলেমেয়ে, ভাইবোনসহ পরিবারের সবাই সেখানেই থাকেন।
শনিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে কুইন্সের ওজনপার্কে ‘আল ফোরকান জামে মসজিদের কাছে এই দুজনকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed