হবিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় তুলি সূত্রধর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে জেলার নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু পূর্ব তিমিরপুর গ্রামের পরিমল সূত্রধরের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, ওই বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি ট্রাক তুলিকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন এর সত্যতা নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed