ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৬
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চালক সহ ১৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেলে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাক ৩০ বিজিবি ক্যাম্পের সামনে এসে পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা আগমনী এক্সপ্রেস বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস-ট্রাকের চালক সহ ১৬ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন- নজরুল ইসলাম (৩০), লতিফুর রহমান (২৬), লেলিন(৩৫), ওমর (৪০), ফাতেমা (৩৫), রিক্তা (২৮), সবেশ আলী (৮৫), আবুল কাসেম (৪৪), নূর জাহান (৫০), নাজমুল ইসলাম (২৩), হেলাল (৫৫), আজিজুল ইসলাম (৪২), জয়নব (৫৫) , জাবেদা খাতুন (৬৫), তাপোশ কুমার (৩৩), আবুল কাসেম (৫০)।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More



Comments are Closed