Main Menu

তাহিরপুরের ৭ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার শ্রীপুর দক্ষিণ, শ্রীপুর উওর, বড়দল দক্ষিণ, বড়দল উওর , বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরী বালিজুরী সহ ৭ ইউনিয়নকে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান গণ আনুষ্ঠানিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন। ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ মুক্তকরণ গণসচেতনতা মুলক আলোচনা সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক, নিকাহ্ রেজিষ্টার ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান, থানার ওসি মো. শহিদুল্লাহ্, বালিজুরী ইউপি চেয়ারম্যান, আতাউর রহমান, নবনির্বাচিত চেয়ারম্যান হাজী আবদুল জহুর, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, বড়দল উত্তর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, বড়দল দক্ষিন ইউপি চেয়ারম্যান সবুজ আলম, নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী, শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খাঁ, নবনির্বাচিত চেয়ারম্যান হাজী খসরুল আলম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান, বোরহান উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু, মন্টু ভুষন সরকার, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, নিকাহ্ রেজিষ্টার কাজী আজিজুল হক প্রমুখ।

Share





Related News

Comments are Closed