ওসমানী হাসপাতাল থেকে রোগীনী নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী হাসপাতাল থেকে ৩দিন ধরে এক রোগিনী নিখোজ রয়েছেন।
জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার শান্তিপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী ফারুক নাহার (৩৫) গত ৬ আগস্ট সড়ক দূর্ঘটনায় আহত হন। এদিন রাত ৯টার দিকে আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৬নং ওয়ার্ডের বেড নং-এন-১ এ ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বেলা ২টায় তাকে হাসপাতালে খোঁজে পাওয়া যায়নি। আত্নীয়-স্বজনসহ সব জায়গায় খোজা খুজির পরও তাকে না পাওয়ায় জসিম উদ্দিনের ভাই সুহেল মিয়া ৭ আগস্ট কতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং ৫২৬।
নিখোঁজ কালে তার পড়নে ছিল সুতি শাড়ি। গায়ের রং শ্যামলা, লম্বা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি, চুল লম্বা, কপাল ও মুখমন্ডল লম্বাটে, তিনি সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কেউ তার সন্ধান পেলে নিটকস্থ থানায় অথবা সোহেল আহমদ মোবাইল নং ০১৭৪৯১১২২২০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed