Main Menu

ত্রিভূজ প্রেমের কারণেই বনফুলের দুই কর্মী খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিম বিসিক শিল্প নগরীতে বনফুলের দুই কর্মী খুনের ঘটনার রহস্য উন্মোচন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ব্যাপারে গ্রেফতারকৃত আসামিদের মধ্যে দুজন স্বীকারোক্তি দিয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ জানিয়েছে, সুমী নামে বনফুলের এক কর্মীর সাথে অপর দুজনের ‌’প্রেমের’ সম্পর্ক ছিল। এর জেরেই খুনের ঘটনা ঘটে।

এসএমপির শাহপনার থানার এসি সোমবার বেলা সোয়া ৩টায় জানিয়েছেন, আটকদের মধ্যে প্রধান আসামি শিপন ও তার সহযোগী দুলাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

প্রসংগত, চলতি বছরের ৮ জানুয়ারি হামলায় চাঁদপুরের হাজীগঞ্জ দরদাহের হারুনুর রশীদের ছেলে মো. রাজু (১৯) ও শরীয়তপুরের বাসিন্দা তপু মিয়া (২৫) নিহত হন। গুরুতর আহত হন দক্ষিণ সুরমার বাসিন্দা রাসেল আহমদ (২২) ।

Share





Related News

Comments are Closed