কমলগঞ্জে ৫০ হাজার টাকার জাল নোটসহ ১জন গ্রেফতার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে র্যাব-৯ এর অভিযানে ৫০ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এএসপি মোহাম্মদ খোরশেদ আলম সহ অভিযান পরিচালনা করে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শমশেরনগর রোডস্থ কমলগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে ৫০ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাল টাকার ব্যবসায়ী রাজনগর উপজেলার চাটি মেলাঘর গ্রামের মৃত রহিছ আলীর ছেলে মো: রকিব আলী ওরপে রকিব (৩৬)। উদ্ধারকৃত ৫০ হাজার টাকার জালনোট সহ গ্রেফতারকৃত আসামীকে রোববার রাতেই কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
কমলগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed