Main Menu

বিএনপির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে বিএনপির পূর্নাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি ঘোষণা করেন।

কমিটির মধ্যে স্থায়ী কমিটর ১৯ জনের মধ্যে ১৭ জনের নাম ঘোষনা করা হয়েছে। বাকী ২ জনের নাম পরে ঘোষনা করা হবে বলে জানান ফখরুল।
উপদেষ্টা ৭৩ জন, ভাইস চেয়ারম্যান ৩৫জন, যুগ্ম মহাসচিব ৭ জন, নির্বাহী কমিটির সম্পাদক ২০৯ জন, নির্বাহী কমিটির ২৯৩ জন সদস্যেরও নাম ঘোষণা করা হয়েছে। সর্বমোট ৫৯৪ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক ও সহ সম্পাদক সহ ৪ জনের নাম ঘোষণা করা হয়নি।

স্থায়ী কমিটির সদস্যরা হলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান , ব্রিগেডিয়ার জে. (অব.) আ স ম হান্নান , এম কে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ।

গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের চার মাস ১৬ দিন পর শনিবার জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়।

গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের চার মাস ১৬ দিন পর শনিবার জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়।

Share





Related News

Comments are Closed