অবশেষে কলেজ ছাত্র স্বাক্ষরের মৃত্যু
রাজশাহী সংবাদদাতা : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটকের সামনে দুর্বৃত্তদের মারধরে আহত কলেজ ছাত্র ফারহান খন্দকার স্বাক্ষর আট দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে।
শুক্রবার রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ফারহান খন্দকার স্বাক্ষরের মৃত্যু হয় বলে মতিহার থানার ওসি হুমায়ন কবির জানান।
মৃত স্বাক্ষর রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালীর মোস্তফা কামাল বাবলুর ছেলে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ওসি হুমায়ন কবির বলেন, শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। “এ ঘটনায় স্বাক্ষরের বাবার দায়ের করা অভিযোগ হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।” তবে কারা তার উপর হামলা করেছে তা বলতে পারেননি ওসি।
ওসি জানান, গত ২৮ জুলাই বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একদল লোক স্বাক্ষরকে পিটিয়ে জখম করে। তাকে রক্ষা করতে গিয়ে তার সহপাঠী তারিক জামিল আহত হন। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে স্বাক্ষরের অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর থেকে স্বাক্ষর সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed