Main Menu

রাবিতে অনুপস্থিত ৩০ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ

রাজশাহী থেকে হাবিব জুয়েল : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুপস্থিত ৩০ শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্ততান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে তালিকা হাতে পেয়ে নিখোঁজ ওই শিক্ষার্থীদের অনুসন্ধানে মাঠে নেমেছে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি)।
জানা গেছে, নিখোঁজ তালিকাভুক্ত শিক্ষার্থীদের সকলেই ড্রপআউট এবং বিভিন্ন বর্ষের। নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ না নেয়ায় তাদের অনেকেই ইতোমধ্যে ড্রপআউট হয়েছেন বলে রাবির প্রশাসন সূত্রে জানা গেছে।
রাবির সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ না নিয়ে ড্রপআউট তাদের একটি তালিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চেয়েছিল পুলিশ। এ ধরনের নির্দেশনার পর গত ১৩ জুলাই শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিভাগগুলোতে চিঠি দেয়া হয়। এছাড়া অনুপস্থিত এবং ড্রপআউট শিক্ষার্থীদের তালিকা করতে বিশ্ববিদ্যালয় একাডেমিক এবং পরীক্ষা নিয়ন্ত্রক শাখার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, পুলিশ প্রশাসন আমাদের কাছে ড্রপআউট শিক্ষার্থীদের তালিকা চেয়েছিল। আমরা খোঁজ নিয়ে তিনটি শিক্ষাবর্ষের (২০০৯-১০, ১০-১১ ও ১১-১২) শিক্ষাবর্ষের প্রায় ৩০ জন ড্রপআউট শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

Share





Related News

Comments are Closed