যানজট এড়াতে চীনে অভিনব বাস
বৈশাখী নিউজ ডেস্ক: যানজটে আটকেপড়া সারি সারি গাড়ির উপর দিয়ে বাস চলে যাচ্ছে চীনে। এ সপ্তাহে চীনের হেবেই প্রদেশে ট্রানজিট এলিভেটেড বাস (টিইবি) পরীক্ষামূলকভাবে চলাচল করেছে।
দুই মিটার উঁচু বাসটির নিচ দিয়ে গাড়ি চলাচল করতে পারে। বিদ্যুৎচালিত ৭২ ফুট লম্বা ও ২৫ ফুট চওড়া বাসটি তিন শতাধিক যাত্রী পরিবহনে সক্ষম। আশা করা হচ্ছে, বাসটি ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে টিইবি প্রকল্পের প্রধান প্রকৌশলী সং ইউঝু বলেন, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই বাসের কারণে সড়কের অনেক জায়গা বেঁচে যাবে।
প্রকল্পের অন্য একজন প্রকৌশলী বাই জিমিং সিসিটিভিকে বলেন, যেভাবে সাবওয়ে চলে টিইবিও একই ভাবে চলবে। অথচ সাবওয়ের তুলনায় এটার নির্মাণ খরচ পাঁচ ভাগের একভাগ হবে। একটি টিইবি ৪০টি সাধারণ বাসের সমান কাজ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তবে কবে নাগাদ বাসটি চীনের শহরগুলোতে চলতে শুরু করবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed