দখল না ছাড়লে তারাপুরে গ্যাস-বিদ্যুৎ বন্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামি ১৩ আগস্টের মধ্যে দখল না ছাড়লে সিলেটের তারাপুর চা বাগানে গড়ে উঠা আবাসন ও মার্কেটে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হবে। সিলেট জেলা প্রশাসনের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তারাপুর চা বাগানস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ দেবোত্তোর সম্পত্তির সকল অবৈধ দখলকারকে ৩০.০৭.২০১৬ খ্রি. তারিখের মধ্যে সেবাইত শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ দেবোত্তোর সম্পতি বরাবরে দখল বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। অবৈধ দখলকারদের কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি। এমতাবস্থায় ১৩.০৮.২০১৬ খ্রি. তারিখের মধ্যে দখল বুঝিয়ে দেয়ার জন্য পুনরায় অনুরোধ করা হলো। অন্যথায় আগামী ১৪.০৮.২০১৬ খ্রি. তারিখ হতে সকল আবাসন ও মার্কেটে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’
সিলেটের তারাপুর চা বাগানের প্রায় হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে দখলে রেখে বিক্রি ও স্থাপনা নির্মাণ করেছিলেন রাগীব আলী। সেখানে গড়ে তোলেন মেডিকেল কলেজ হাসপাতাল, মার্কেটসহ আবাসন প্রকল্প। জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন হাইকোর্টের আপিল বিভাগ এক রায়ে তারাপুর চা বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ৬ মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে গত ১৫ মে বাগানটি রাগিব আলীর দখলমুক্ত করে সেবায়েত ডা. পঙ্কজ কুমার গুপ্তের কাছে বুঝিয়ে দেয়া হয়। তবে বাগান এলাকায় গড়ে উঠা মেডিক্যাল কলেজ, হোস্টেল ও আবাসিক স্থাপনার দখল রাগিব আলীর কাছেই থেকে যায়।
এমন অবস্থায় ২০ জুলাই গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৩০ জুলাইয়ের মধ্যে তারাপুর চা বাগান থেকে সকল অবৈধ দখলকারদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। সাড়া না পেয়েই ২ আগস্ট স্বাক্ষরিত দ্বিতীয় দফা গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed