আকাশে উড়ল বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বৈশাখী নিউজ ২৪ ডটকম : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০১ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে বছরের প্রথম হজ ফ্লাইট। বৃহস্পতিবার সকাল ৮টা পাঁচ মিনিটে বিমানের বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকা ছেড়ে যায়।
এর আগে সকালে হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
এসময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল, বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।
এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি। বাকি ৯১ হাজার ৭৫৮ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ৫০ শতাংশ যাত্রী পরিবহনের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট ৪ আগস্ট শুরু হয়ে চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed