Main Menu

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ফের পেছাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফের পেছাল সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। বুধবার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে কোন সাক্ষী না আসায় মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। এ কারণে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান পরদিন বৃহস্পতিবার মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেছেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, মামলার আসামীদের ঢাকা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হলেও সাক্ষী না আসায় তাদেরকেও আদালতে হাজির করা হয়নি। কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে।

Share





Related News

Comments are Closed