হবিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আপন মিয়া (২৫) নামে এক যুবক নিহত এবং তানজিল মিয়া (১৬) নামে একজন গুরুতর হত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ আগস্ট) বিকাল ৪টার দিকে নিহত আপন মিয়া ও তার আত্মীয় তানজিল মিয়া মোটর সাইকেলে করে চৌমুহনী থেকে তার নিজ বাড়ি রাজনগরের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে রাজনগর কমিউনিটি ক্লিনিকের কাছে আসলে তার মোটর সাইকেলের সামনে একটি ছাগল চলে আসে। এসময় ছাগলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তারা।
এতে ঘটনাস্থলেই নিহত হন আপন মিয়া। গুরুতর আহত তানজিল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
মাধবপুর থানার ওসি মুক্তাদির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed