ঝিনাইদহে গাছের ডাল পড়ে বৃদ্ধ নিহত
ঝিনাইদহ জেলা সংবাদাতা: ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে গাছের ডাল পড়ে নিমাই চন্দ্র নাথ (৬৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নিমাই গোপিনাথপুর গ্রামের উপেন চন্দ্র নাথের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বুধবার সকালে নিমাই চন্দ্র বাড়ী থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরো জানান, ঝিনাইদহ দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপর হাসপাতালে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed