দুই সপ্তাহেও নিখোঁজ আরিফের খোঁজ মিলেনি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মাছিমপুর এলাকা থেকে নিখোঁজ কিশোর আরিফ হোসেনের (১৩) খোঁজ এখনো পাওয়া যায়নি। তার খোঁজে পাগলপ্রায় তার বাবা কাবুল মিয়া।
গত ১৫ জুলাই বিকালে মাছিমপুর এলাকার খসরু মিয়ার কলোনি থেকে নিখোঁজ হওয়া আরিফের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের পিতা কাবুল মিয়া।
আরিফ গত ১৫ জুলাই বিকাল ৪টার দিকে খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু সন্ধার পরেও সে বাসায় ফিরে না আসায় তার পিতা-মাতা এলাকায় খোঁজ করেন। কিন্তু এলাকাবাসী তার কোনো খোঁজ দিতে না পারায় তারা তাদের আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ নিয়েও আরিফের কোনো খবর পাননি।
পারিবারিক সুত্র জানায়, আরিফের গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো হাফ প্যান্ট ও গেঞ্জি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। যদি কেউ আরিফের সন্ধান পেয়ে থাকেন তবে ০১৮৫৩৩৩৩৩২০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে আরিফের পরিবার।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed