শাবিতে জঙ্গি সন্দেহে আরেক ছাত্র আটক
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ইফফাত আহমেদ চৌধুরী নামের আরও এক শিক্ষার্থীকে জঙ্গি সন্দেহে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট।
ইফফাত আহমেদ চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। সে সিলেটের ওসমানীনগর উপজেলার নিজকুড়া গ্রামের খালেদ চৌধুরীর পুত্র। এর আগে একই বিভাগের ছাত্র আব্দুল আজিজকে আটক করে পুলিশের বিশেষ ইউনিট।
শাবির সহকারী প্রক্টর জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে মঙ্গলবার দুপুর ২টার দিকে জালালাবাদ থানার পুলিশের উপস্থিতিতে আইপিই বিভাগের এ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তবে তাকে প্রাথমিকভাবে জিঙ্গাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
শাবি’র ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. রাশেদ তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে সে যদি দোষী হয় তখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ১৮ জুলাই আইপিই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল আজিজকে শাবি ক্যাম্পাস থেকে আটক করেছিলো পুলিশ। পরে ঢাকা মেট্রোপুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছিলেন, আব্দুল আজিজ আনসারুল্লাহ বাংলা টিম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়কের পাশাপাশি জঙ্গি সংগঠনটির দাওয়াতী শাখার ও মিডিয়া শাখার দায়িত্বে ছিলেন।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জঙ্গী সংশ্লিষ্টার অভিযোগে তাকে আটক করা হয়। তবে সে এখন পুলিশ হেফাজতে আছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed