Main Menu

সিলেট টেলিটক কমকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সরকার ঘোষিত নতুন পে-স্কেল (২০১৫) বাস্তবায়নের দাবীতে সিলেটে টেলিটক কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট টেলিটক অফিসের সামনে এ অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে টেলিটক এমপ্লয়ীজ ওয়েল ফেয়ার এসোসিয়েশন (টেওয়া)।
অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশে মো. আব্দু রউফের সভাপতিত্বে ও মুফতি মো. উবায়েদের পরিচালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন, নুরুল ইসলাম, দীপক কুমার দেব, ইয়ামিন কবির, জুনেল আহমদ, এসএম সাঈদুর রহমান, রতন অধিকারী, তানভীর জাহান ইমন, মাহবুদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৫ সাল থেকে সরকারী আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সরকার ঘোষিত নতুন পে-স্কেল (২০১৫) বাস্তবায়ন করা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, টেলিটকের কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যাপারে টেলিটক কর্তৃপক্ষ খুবই উদাসীন ও অনীহা প্রকাশ করছে। এর প্রতিবাদে পে-স্কেল বাস্তবায়নের দাবীতে টেওয়া’র নেতৃবৃন্দ টেলিটক কর্তৃপক্ষের সাথে সমাধানের ব্যাপারে পত্রদান এবং স্বারকলিপিও প্রদান করেন। টেলিটক কর্তৃপক্ষ ৩১ জুলাইয়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করা হলেও তা ব্যর্থতার পরিচয় দিয়েছে। বক্তারা অবিলম্বে
সরকার ঘোষিত নতুন পে-স্কেল (২০১৫) বাস্তবায়ন না করা হলে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন।

Share





Related News

Comments are Closed