Main Menu

তারাপুরস্থ মেডিকেল কলেজ-স্থাপনা রক্ষার দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয়করন করে হলেও সিলেটের তারাপুর বাগানস্থ মেডিকেল কলেজ হাসপাতাল, মদনমোহন কলেজ ক্যামপাস, একাধিক স্কুল-মাদ্রাসা, মসজিদ-মন্দির এবং অসহায় মানুষের বসতবাড়ি রক্ষার দাবি জানানো হয়েছে।
সোমবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আমরা সিলেটবাসী’র পক্ষে সংবাদ সম্মেল করেন নগরীর পাঠানটুলা ও তারাপুর বাগান এলাকার অর্ধশতাধিক মানুষ। সংবাদ সম্মেলনে বলা হয় এলাকাবাসী মহামান্য সুপ্রীমকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে জনসেবা ও শিক্ষামূলক মূলক স্থাপনা, কলেজ হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্টান সমূহ এবং বাসাবাড়ি বহাল রাখতে প্রধানমন্ত্রীসহ সরকারের প্রতি আহŸান জানান।
সংবাদ সম্মেলনে উলে­খ করা হয় তারাপুর চা বাগানে গড়ে ওঠা মেডিকেল কলেজ ও হাসপাতালে দেশবিদেশের এগারো শ’ ইন্টার্নী ডাক্তার ও শিক্ষার্থী, রয়েছেন। মদনমোহন কলেজ ক্যাম্পাসেও হাজারো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন।এ সব কলেজ বন্ধ হয়ে গেলে দেশ-বিদেশের কয়েকহাজার শিক্ষার্থীদের জীবনে নেমে আসবে ঘোর অমানিশা। এছাড়া হাসপাতালকে কেন্দ্র করে এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। জীবিকা নির্বাহ করছেন হাজারো পরিবার। করেজ ও হাসপাতাল বন্ধ করে দেয়া হলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বেন এবং দেশে বেকারত্ব বৃদ্ধি পাবে। সংবাদ সম্মেলনে এলাকায় দু’দশকেরও বেশী সময় ধরে গড়ে ওঠা বসতবাড়ি ও স্থাপনা গুড়িয়ে দিলে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হবে। বাস্তুহারা হয়ে রাস্তায় বসবে কয়েক হাজার মানুষ ও তাদের পরিবার। তাই অত্যন্ত মানবিক কারনে হলেও কলেজ-হাসপাতালসহ সব প্রতিষ্টান, বাসাবাড়ি ও স্থাপনা রক্ষার পথ খোজে বের করার আহŸান জানান তারা। সংবাদ সম্মেলনে এলাকাবাসী তাদের ন্যায্য আন্দোলন নিয়ে নানা অপপ্রচারে নিন্দা জানিয়ে তাদের আন্দোলনের প্রতি একাত্মতা পোষনে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কমনা করেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক রাজা মিয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শাহরিয়ার করিম সেলিম। এক প্রশ্নের জবাবে শাহরিয়ার করিম সেলিমসহ উপস্থিতরা জানান, জায়গার মালিক যে বা যারা হোন না কেন তাদের দাবি মেডিকেল কলেজ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্টান ও হাজার হাজার মানুষের মাথা গোজাবার ঠাঁই বসতবাড়ি রক্ষা। মেডিকেল কলেজ ও হাসপাতাল কোন জাতীয় নেতার নামে জাতীয়করন করে হলেও তা রক্ষার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ,সাবেক সিটি কাউন্সিলর শ্রী জগদীশ চন্দ্র দাশ, ফজলুর রহমান ফজলু, করিমূল­াহ হেলাল, সেলিম আহমদ, শিথিল দেব, সাকিব্বর খান, নজরুল ইসলাম নজু, ফখরুল ইসলাম ফারুক, আব্দুর আজিজ মনু,শফিকুর রহমান, ইকবাল হোসেন লস্কর,তুরন আহমদ,এখলাছুুর রহমান,আখতারুজ্জামান আখতার, সাজ্জাদ মিয়া, শাহজাহান,নূরুল ইসলাম, মনসুর খান বাদশা,শেখ সুয়েব আলী,দবির খান,শাফায়েত খান,আজিজ খান সজিব, রাসেল আহমদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed