Main Menu

শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে এমপিদের মনোনয়ন বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে এমপিদের মনোনীত করার বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
রায়ে পর্যবেক্ষণসহ নির্দেশনায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সংসদ সদস্যের সভাপতি পদ বাতিল ও বিশেষ কমিটি বাতিল করার জন্য বলা হয়েছে।

এ সংশ্লিষ্ট রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার রায় সম্পর্কিত এই তথ্যগুলো জানিয়েছেন।

এছাড়া সকল ধরনের আইন থেকে সংসদ সদস্যদের অধিকার ধারা (৫) এর (১), (২) ও বিশেষ কমিটি গঠনের ধারা (৫০) বাতিল করা হয়েছে। রায়ে ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সকল আইন সংশোধনের জন্য শিক্ষা সচিব, আইন সচিব ও ঢাকা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ দিনের মধ্যে এডহক কমিটি করে নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed