Main Menu

দিনার ও জুনেদের বাসায় ডা. জীবন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজ কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ দিনার ও জুনেদ আহমদের বাসায় যান বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক ডা. সাখাওয়াত হোসেন জীবন।
শুক্রবার তিনি তাদের বাসায় গিয়ে দুই পরিবারে সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন এবং সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।
ডা. সাখাওয়াত হোসেন জীবনের সাথে ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য সৈয়দ মঈনুদ্দিন সোহেল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সাবেক মহানগর ছাত্রদলের সদস্য কামরান হোসেন হেলাল,খালেদ আহমেদ মিলু,কামরুল হাসান, মাজেদ খান, সুমেল আহমদ, সাইদুর রহমান।

Share





Related News

Comments are Closed