শিশু অয়ন হত্যায় ৫ জনের ফাঁসি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নরসিংদী শহরে ছয় বছরের শিশু হাসিবুল হাসান অয়ন হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুর দেড়টায় নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শামীম আহাম্মদ এ রায় দেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি রিনা দেবনাথ বলেন, দণ্ডপ্রাপ্তরা হলেন- সজীব খান (২২), সাকির মিয়া (১৮), ইমরান মিয়া (২০), শামীম ওসমান (১৯) ও রুবেল মিয়া (১৮)।
আসামিদের মধ্যে ইমরান পলাতক। অন্যরা রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
পিপি রিনা দেবনাথ জানান, ২০১৩ সালের ২৬ মে সন্ধ্যায় নরসিংদী শহরের ব্রাহ্মণদী এলাকায় নিজ বাড়ির সামনে খেলার সময় অয়ন অপহৃত হয়। তিনদিন পর তার লাশ পাওয়া যায়।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed