আইএস পরিচয়ে বিশ্বনাথে পুরোহিত পরিবারকে হত্যার হুমকি
বিশ্বনাথ প্রতিনিধি: ইসলামিক স্টেটসের (আইএস) পরিচয় দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে সিলেটের বিশ্বনাথের এক পুরোহিত পরিবারকে। এ ঘটনায় বিশ্বনাথ থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের বাসিন্দা পুরোহিত রণধীর ভট্টাচার্যের কাছে হত্যার হুমকিযুক্ত চিঠিটি গত শনিবার পৌঁছে। ‘তাখছু মোল্লা, বি-বাজার, সিলেট’ এই ঠিকানা উল্লিখিত ডাকযোগে পাঠানো চিঠিতে হত্যার হুমকি দিয়ে আইএস পরিচয় দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে প্রস্তুত থাকতে’ বলা হয়েছে। চিঠিতে রণধীর ভট্টাচার্য ছাড়াও তার দুই ভাই রণবীর ভট্টাচার্য এবং রঞ্জিত ভট্টাচার্যের নামও রয়েছে। চিঠি পেয়ে আতঙ্কিত পরিবারটি গত রোববার (২৪ জুলাই) বিষয়টি বিশ্বনাথ থানায় জানালে বিষয়টি থানায় ডায়রিভুক্ত করা হয় (নং-৯০৫৪)।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই চিঠি দিয়ে পুরোহিত পরিবারকে ‘হত্যার হুমকি’ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed