বাংলাদেশে সাময়িক বন্ধ ব্রিটিশ কাউন্সিল
বৈশাখী নিউজ ডেস্ক : নিরাপত্তার কারণে বাংলাদেশে সাময়িকভাবে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা অনুকূলে আসার বিষয়টিকে বিবেচনায় নিয়ে শিগগিরই আবার সব ধরনের কার্যক্রম চালুর আশা করছে প্রতিষ্ঠানটি।
আজ বুধবার ব্রিটিশ কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, ‘আমরা লক্ষ করেছি যে সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাদের মধ্যে আতঙ্ক দিন দিন বাড়ছে। ব্রিটিশ কাউন্সিলে যারা কাজ করেন এবং এখান থেকে যারা সেবা গ্রহণ করে থাকেন, তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত আমরা সাময়িকভাবে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করেছি। সাময়িকভাবে বন্ধ থাকা অবস্থায় আমাদের গ্রাহকেরা যদি কোনো ধরনের তথ্য জানতে চান, তবে তাঁরা bd.enquiries@britishcouncil.org -এ ই-মেইল করে জানতে পারবেন।’
বর্তমানে ঢাকায় দুটিসহ বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের চারটি অফিস রয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed