Main Menu

সিলেট সদর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, দেশ মাটি ও মানুষের স্বার্থে বর্তমান অবৈধ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগনের মনোনীত সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এই জুলুমবাজ ও অবৈধ সরকারের মামলাবাজিতে গোঠাদেশ যেখানে আজ কারাগারে পরিণত সেখানে মানুষ কোনভাবেই নিরাপদ থাকতে পারে না। স্বৈরাচারী হাসিনা নিজের ক্ষমতা ধরে রাখতে বাংলার মান-মর্যাদা বর্ডারে তুলে দেশের বুকে একের পর এক ষড়যন্ত্র ও তালবাহানা শুরু করেছে। জাতীয়তাবাদী শক্তিকে দাবিয়ে রাখতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা-হামলা ও জেল-জুলুম দিয়ে হয়রানির শিকার করে যাচ্ছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরোদ্ধে রায়ের প্রতিবাদে সিলেট সদর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
সদর উপজেলার সোনাতলা বাজারস্থ একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বুধবার এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি আফরোজ মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও আবুল হাসনাতের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মিলু মিয়া চৌধুরী, আজির উদ্দিন চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মকবুল আলী, মো. হাবিবুর রহমান, আল মামুন খান, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আকবর আলী, জমির উদ্দিন, মখর উদ্দিন, ফরিদ মিয়া, শাবুদ্দিন সাবু, খবির আহমদ নুনু, সাইদুর রহমান সাঈদ, তাহির আলী, ফয়জুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক শামীম আহমদ, দুলাল রেজা, বাবুল আহমদ, এইচ এম দিলোয়ার, রিপন আহমদ, খালেদ মাহমুদ মোমিন, মোহাম্মদ আলী, ফয়জুল ইসলাম, রেজাউল কাদির রেজা, নজরুল ইসলাম সুমন, রুকনুল ইসলাম শামীম, নাহিদ আহমদ, দিলোয়ার হোসেনে, সদস্য লিটন, তাইফুল আলম পাভেল, শরিফ, সাইফুল ইসলাম, মামুন আহমদ মুন্না, জাহিদ হাসান জাবেদ, কামরুল কনা, আবুল কালাম, তারেক আহমদ, জুবায়ের আহমদ, গিয়াস আহমদ, এমএম শিহাব, রোসন আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed