শিবেরবাজারে আলতা বাহিনীর হামলা ভাংচুর, আহত ২০
বিশেষ প্রতিনিধি : সিলেট শহরতলীর শিবেরবাজারে হামলা চালিয়েছে ডাকাত আলতা বাহিনী। হামলায় কমপক্ষে ২০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮জনকে গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন স্থানীয় জাঙ্গাইল গ্রামের মৃত নাদু মিয়ার পুত্র মশাহিদ আলী মশা (৫০) ও একই গ্রামের মৃত মানিক উদ্দিনের পুত্র ছমরু মিয়া (৫৫), হাজী সানাওর আলীর পুত্র দবির উদ্দিন (২৮), মহরম আলীর পুত্র ওয়াহিদ(২৮), আব্দুল কাদিরের পুত্র আলকাছ (৩০) ও সুজিদ (২৮), কাশেম আলীর পুত্র আবুল (৪৫) ও হামিদ (৩৬), ওহাব আলরি পুত্র আব্দুল আলী (৩০)। বুধবার সন্ধ্যে ৭টায় হামলার এ ঘটনা ঘটে। এ সময় আলতাবাহিনীর সশস্ত্র ডাকাতরা ৪টি দোকান ভাংচুর -লুটপাট ও স্থানীয় কৃষি ব্যাংক ভাংচুর করে।
জানা গেছে, এ বছরের ১১ এপ্রিল রাতে স্থানীয জাঙ্গাইল গ্রামে ডাকাতি করতে গিয়ে গনপিটুনীতে আলতা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জয়নাল ডাকাত নিহত হয়। এ ঘটনার জের ধরে আলতা ও তার বাহিনীর ডাকাতরা বুধবার জাঙ্গাইল গ্রামের দোকানপাটে আকস্মিক হামলা চালায় এবং ভাংচুর করে কয়েকজনকে আহত করে। আহতদের মধ্যে মশাহিদ আলী মশা ও ছমরু মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed