Main Menu

তাহিরপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: বন্যার পানিতে ডুবে অকালেই মৃত্যু বরণ করতে হল সুনামগঞ্জের তাহিরপুরের এক স্কুল শিক্ষার্থীকে। নিহতের নাম মো. আলহাজ মিয়া (৮)। সে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের ঘাগটিয়া জালোর টেকের সফিক উদ্দিনের ছেলে এবং ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া জালোর টেকের সফিক উদ্দিনের ছেলে আলহাজ মিয়া বিদ্যালয়ে যাবার প্রস্তুতি নিতে গিয়ে বুধবার সকালে বাড়ির পার্শ্ববর্তী খননকৃত বালি-পাথর কোয়ারীর পানিতে গোসল করতে নামে। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বন্যার পানিতে ভরপুর ঐ কোয়ারীতে গোসল করতে নেমে আলহাজ আর তীরে উঠতে পারেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি দুুুপুরের ঐ কোয়ারী থেকে আলহাজের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও গ্রামবাসীরা এক নজর তার লাশ দেখতে বাড়িতে পৌছলে সেখানে এক হ্নদয় বিধারক দৃশ্যের সৃষ্টি হয়।
ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সেলিম হায়দার স্কুল শিক্ষার্থী আলহাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed