সিলেট-ঢাকা রুটে বিকেলের ফ্লাইট চালু করছে রিজেন্ট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ প্রাইভেট সেক্টরের সর্ববৃহৎ বিমানযাত্রী পরিবহণকারী রিজেন্ট এয়ারওয়েজ সিলেটে বিকেলে একটি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে এবং রিজেন্ট এয়ারওয়েজের সিলেটে একমাত্র পিএসএ-এর দায়িত্ব দিয়েছে সিলেটের ট্র্যাভেলস এজেন্ট সিপার এয়ার সার্ভিসকে।
বুধবার (২৭ জুলাই) নগরীর জেলরোডস্থ সিলেট চেম্বার অব কমার্সের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপার এয়ার সার্ভিসের স্বত্ত¡াধিকারী ও সিইও খন্দকার সিপার আহমদ।
তিনি জানান, রিজেন্ট এয়ারওয়েজ ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়াও বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, কলকাতা এবং মাছকাটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া চট্টগ্রাম থেকে কলকাতা এবং ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে মাছকাট রুটে ফ্লাইট যাওয়া আসা করছে। খুব শ্রীঘ্রই রিয়াদ, কলম্বো, চেন্নাই, গুয়াংযহউ, সিউলে ফ্লাইট পরিচালনা শুরু করবে রিজেন্ট এয়ারওয়েজ। বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে বর্তমানে একমাত্র ‘রিজেন্ট এয়ারওয়েজ’ ঢাকা থেকে চট্টগ্রামে ৭৩৭-৮০০ বড় বিমান দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। সিলেট-ঢাকা-সিলেটে যেহেতু বিকেলে কোনো ফ্লাইট নেই সেজন্য এই রুটে বিকেলে একটি ফ্লাইট পরিচালনার জন্য পরিকল্পনা নিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।
সংবাদ সম্মেলনে খন্দকার সিপার আহমদ জানান, প্রাইভেট এয়ারলাইন্সের মধ্যে সর্ববৃহৎ যাত্রী পরিবহণকারী বিমান রিজেন্ট এয়ারওয়েজ এর সিলেটের একমাত্র পেসেঞ্জার সেলস এজেন্ট (পিএসএ) দায়িত্ব লাভ আমাদের ব্যবসার অন্যতম সফলতা। তিনি জানান, ১৯৯০ সাল থেকে সিপার এয়ার সার্ভিস বিভিন্ন এয়ার লাইন্সের জিএসএ, পিএসএ হয়ে কাজ করে আসছে। ২৬ বছরের সফলতায় আমরা সিলেটে একই সাথে তিনটি এয়ারলাইন্স- রিজেন্ট এয়ারওয়েজ, এয়ার এশিয়া ও মালদ্বিভিয়ান এয়ারের সেলস এজেন্ট হিসেবে দায়িত্ব লাভ আমাদের অনন্য ব্যবসায়ী সফলতা।
তিনি জানান, নতুন পিএসএ পাওয়া উপলক্ষে যাত্রীদের জন্য সাশ্রয়ী ধামে টিকেট এবং প্রতিটি ফ্লাইটে কিছু প্রমোশনাল টিকেট থাকবে। নগদ ছাড়াও ক্রেডিট কার্ডে টিকেট ক্রয় এবং সাত কেজি হ্যান্ডব্যাগ ছাড়াও ২০ থেকে ৪০ কেজি মালামাল পরিবহণের সুযোগ পাবেন যাত্রীরা। টিকেট ছাড়াও রিজেন্ট হলিডের মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এর ভিসা প্রসেস, রিটার্ণ টিকেট ও হোটেল বুকিংসহ প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপার এয়ার সার্ভিসের ইউকে কো-অর্ডিনেটর খন্দকার শামীম আহমদ, পরিচালক খন্দকার ইসরার আহমদ রকী ও খন্দকার কাওসার আহমদ রবী, রিজেন্ট এয়ারওয়েজের সিলেট এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed