সিলেট জজ আদালত চত্বরে ১২ দালাল আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জজ আদালত আঙ্গিনা দালাল মুক্ত করার লক্ষ্যে মঙ্গলবার থেকে সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির দালাল বিরুধী অভিযান শুরু করেছে। এ অভিযানে মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত ১২ জন দালাল কে আটক করে দালালি না করার শর্তে মোসলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে আদালতে আসা বিচারপ্রার্থীদের দালালদের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে সমিতির সভাপতি শ্রী দিলীপ চন্দ্র দেব চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন আফাজ আইনজীবী সহকারীগণের সহযোগীতায় আদালত আঙ্গিনাকে দালাল মুক্ত করে বিচারপ্রার্থী মানুষদের কে সঠিক আইনি সেবা দিতে সর্ব স্থরের মানুষের সহযোগীতা কামনা করেন। তাছাড়া সিলেট জেলা আইনজীবী সমিতির কার্ড বিহীন ও সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য বিহীন আইনজীবী সহকারী পরিচয় দানকারী দালালদের ধরে আইনের হাতে সোপর্দ করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed