চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক আব্দুর রাহমান
বালাগঞ্জ প্রতিনিধি: দৈনিক কালের কন্ঠ পত্রিকার সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক, লেখক ও সাংবাদিক আব্দুর রাহমানকে তার গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটায় বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ভাই মাওলানা আবু সাইদ।
জানাজা পূর্বে উপস্থিত সকলের কাছে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া চান- সিলেট প্রেসক্লাবে সভাপতি একরামুল কবির, কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু প্রমুখ।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন- দৈনিক কালের কন্ঠের সিলেট ব্যুরো প্রধান আহমেদ নুর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু, কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ আলম, মো. নওশাদ হোসেন সহ এলাকার সর্বস্থরের মানুষ। এর আগে মঙ্গলবার সকালে সিলেট প্রেসক্লাবে মরহুমের ১ম জানাযা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়।
এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আব্দুর রহমানের ছাত্র-সহকর্মী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সহ এলাকার বিভিন্ন পেশার লোকজন তাদের প্রিয় এ মানুষটিকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন।
প্রসঙ্গত, সাংবাদিক আব্দুর রহমান সোমবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed