Main Menu

ঝিনাইদহে ইজিবাইক চাপায় শিশু নিহত

ঝিনাইদহ সংবাদাতা: ঝিনাইদহ শহরের পশু হাসপাতালের সামনে জেসমিন (৪) নামে এক শিশু ইজিবাইক চাপায় নিহত হয়েছে।
সে আরাপপুর উদয়ন বিদ্যা নিকেতন স্কুল পাড়ার আব্দুল মান্নান মনার মেয়ে। মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশু জেসমিন রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রুবিনা পারভিন তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় এখনো মামলা হয়নি। জেসমিনের মৃত্যুতে গোটা আরাপপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed