Main Menu

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী

নিউজ ডেস্ক: দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত গভীর রাতে নীলফামারী জেলার ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি গ্রামে।

জানা যায়, ওই এলাকার আব্বাছ উদ্দিনের ছেলে মেরাজুল হক (৪২) এক সপ্তাহ আগে একই পৌরসভার ৮নং ওয়ার্ডের একরাম হোসেনের মেয়ে লাইলী বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে করার এক সপ্তাহ পর দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে শনিবার তিনি নিজ বাড়িতে আসেন। শনিবার দিনগত গভীর রাতে প্রথম স্ত্রী নাছরিন বেগম ব্লেড দিয়ে মেরাজুল হকের পুরুষাঙ্গ কেটে দেয়।

এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

Share





Related News

Comments are Closed