Main Menu

বিশ্বনাথ-জানাইয়া রাস্তার বেহাল দশা

মো. আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নস্থ ‘বিশ্বনাথ-জানাইয়া রাস্তা। দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণ অবস্থা থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিস্ট কর্তৃপক্ষ রয়েছেন উদাসিন। ফলে অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। স¤প্রতি রাস্তাটি উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী পরিদর্শন করেন।
ভাঙ্গনের ফলে রাস্তায় রয়েছে ছোট-বড় প্রায় অর্ধ-শতাধিক গর্ত। এরমধ্যে একাধিক স্থানে থাকা বড় গর্তগুলোকে মিনি পুকুর বলে অভিহিত করেছেন এলাকাবাসী। এসব গর্তে পড়ে প্রতিদিনই ছোট-বড় একাধিক দূর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বিশ্বনাথে গুরুত্বপূর্ন একাধিক সড়কের মতো ‘বিশ্বনাথ-জানাইয়া রাস্তাটি’ যথা সময়ে সংস্কার না হওয়ার কারণে সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী-রোগীদেরকে।
জানাইয়া গ্রামের শাহ-নিজাম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি এমন করুণ অবস্থা। জীবনের ঝুকি নিয়ে এলাকাবাসী রাস্তা দিয়ে যাতায়াত করে আসছেন। তিনি রাস্তা সংস্কার করার জন্য স্থানীয় সংসদ সদস্য এহিয়া চৌধুরীর কাছে আহবান জানান।
সিএনজি চালক মনির আলী বলেন, বৃষ্টি হলে সড়কে থাকা গর্তগুলো পানিতে ভরে যায়। ফলে এ রাস্তা দিয়ে গাড়ী চালানো যায় না। অল্প জায়গার জন্য আমাদেরকে অনেটা জায়গা ঘুরে যেতে হয়। গাড়ীরও ব্যাপক ক্ষতি হয়।
উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, এলাকাবাসীর আহবানে স¤প্রতি রাস্তাটি পরিদর্শন করি। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহিত করা হয়েছে। খুব শীঘ্রই রাস্তা সংস্কার করার উদ্যোগ গ্রহন করা হবে বলে তিনি জানান।
স্থানীয় এমপি ও কেন্দ্রীয় জাতীয় পাটির যুগ্ম সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, বর্ষা মৌসুম শেষ হলে সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed