Main Menu

সুনামগঞ্জে পানিতে ডুবে নিখোঁজ ২

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকায় বন্যা এবং ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ধারাম হাওরের পানিতে ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, ভারী বৃষ্টি ও নদীর পানি বেড়ে যাওয়ায় নবীনগর এলাকা প্লাবিত হয়েছে। সকাল ১০টার দিকে শরবত আলী (১৪) নামে ১ কিশোর কলাগাছের ভেলায় করে বাড়ি থেকে স্থানীয় রাস্তায় আসছিল। এ সময় বন্যার পানির স্রোতে ভেলাটি ডুবে গেলে সে নিখোঁজ হয়।

ওই কিশোর নবীনগর এলাকার আলমাস আলীর ছেলে।

এদিকে, স্থানীয়দের বরাত দিয়ে ধর্মপাশা থানার ওসি বায়েস আলম জানান, সকাল ১১টার দিকে ধারাম হাওরে মাছ ধরতে যান লনি দাস (৫০) নামে ১ জেলে। প্রচণ্ড ঢেউয়ে নৌকাটি ডুবে গেলে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ দু’জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুই থানার ওসি।

Share





Related News

Comments are Closed