শ্রীমঙ্গলে ‘সিলেটে পর্যটন’ শীর্ষক আলোচনা সভা
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার থেকে : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বেশি লাভ করতে আমরা বনায়ন ধ্বংস করে ফেলছি, জীববৈচিত্র ধ্বংস করে ফেলেছি। আজ জাফলং, লালাখাল ধ্বংসের দিকে। আমরাই এগুলোকে ধ্বংস করে ফেলছি। শ্রীমঙ্গলকে পর্যটনের রাজধানী করে গড়ে তুলতে হলে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে আবশ্যিকভাবে পরিচ্ছন্ন করে গড়ে তুলতে হবে। পর্যটনের এলাকাগুলোকে ট্যুরিস্ট প্রোডাক্ট হিসেবে তুলে ধরতে হবে। শ্রীমঙ্গলকে পর্যটনের রাজধানী করতে জেলা প্রশাসনকে স্থান দিতে হবে। জন্য রবিববার শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্টে পর্যটন বিষয় আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের উদ্যোগে ‘বছরজুড়ে দেশ ঘুরে’ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সিলেটে পর্যটন’ শীর্ষক এক প্রাণবন্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (২৪ জুলাই) সকালে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের অভিজাত টি-হ্যাভেন রিসোর্টে অনুষ্ঠিত ‘সিলেটে পর্যটন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা করেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রী রাশেদ খান মেনন। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনায় করেন বাংলানিউজের হেড অব নিউজ মাহমুদ মেনন ও লাইফস্টাইল এডিটর শারমীনা ইসলাম। সকাল ১০টায় স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনার সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন।
আলোচনা সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ কুমার পাল, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মো ইদ্রিস লেদু ও পরিচালক আবু সিদ্দিক মো. মুসা, শ্রীমঙ্গল ইন’র চেয়ারম্যান মোছায়েদ আলী, , মৌলভীবাজর ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি একেএম মোশাররফ হোসেন, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, ইউএসএইড-এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের কমিউনিকেশনস ম্যানেজার ওবায়দুল ফাতাহ তানভীর প্রমুখ।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed