হবিগঞ্জে দেয়াল চাপায় ১জনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে নির্মাণাধীন একটি কারখানার দেয়াল চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
রোববার সকালে সদর উপজেলার দরিয়াপুরে নির্মাণাধীন আরগু তুলার কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলার কালিয়ানগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকালে সদর উপজেলার দরিয়াপুরে নির্মাণাধীন আরগু তুলার কারখানায় দেয়াল নির্মাণের সময় তা ভেঙে মোস্তাফাসহ দুইজনের ওপর পড়ে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মোস্তাফাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed