Main Menu

সিলেট কারা কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় কারা কর্র্তৃপক্ষ। শনিবার (২৩ জুলাই) বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সিলেটের ডিআইজি প্রিজন তৌহিদুর রহমান আশাবাদ ব্যক্ত করেন যেকোন কিছুর বিনিময়ে সাংবাদিকদের সাথে পূর্বের ন্যায় সুসম্পর্ক বজায় থাকবে। তিনি পুরো ঘটনার জন্য সাংবাদিকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল’র পরিচালনায় সভায় ডিআইজি প্রিজন বলেন- সিলেটের সাংবাদিকদের সাথে কারা কর্তৃপক্ষের সম্পর্ক সবসময়ই সৌহার্দ্যপূর্ণ। কোন একটি ঘটনা এমন সম্পর্কে চির ধরাতে পারবে না।

তিনি আহত সাংবাদিকদের দ্রæত সুস্থতা কামনা করেন এবং অচিরেই অনাকাঙ্খিত ঘটনাটির সম্মানজনক সমাধান হবে বলে উল্লেখ করেন। এছাড়া সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়েও তিনি আশ্বাস প্রদান করেন। এসময় জিআইজি প্রিজনের সাথে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ, সিলেট রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি ও শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ইকবাল মনসুর, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক সকালের খবরের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকী, দৈনিক যুগভেরী’র নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এস সুটন সিংহ, কোষাধ্যক্ষ ও নিউ এইজের সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনির, শুভ প্রতিদিনের আনন্দ সরকার, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও যুগভেরীর স্টাফ রিপোর্টার সৈয়দ রাসেল, প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল আহমদ মুন্না, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও উত্তরপূর্বের প্রতিবেদক তুহিনুল হক তুহিন, নির্বাহী সদস্য রজত কান্তি চক্রবর্তী, শ্যামল সিলেটের প্রতিবেদক অমিতা সিনহা, উত্তরপূর্বের আলোকচিত্রী নূরুল ইসলাম, দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক মাহমুদ হোসাইন, জাকির হোসেন দীপু।

Share





Related News

Comments are Closed